চুয়াডাঙ্গা পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ভিমরুল্লায় প্রবল বৃষ্টিতে জলাবদ্ধ ২৭টি পরিবারের ১১৮ জন সদস্যের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
শুক্রবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে নিজ বাড়িতে জলাবদ্ধতার কারণে ওই বাসিন্দারা ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আশ্রয় নেন।
এই সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বিদ্যালয়ে অবস্থানরত পরিবারগুলোর সাথে কথা বলেন। তারা তাৎক্ষণিকভাবে ৫ প্যাকেট শুকনো খাবার (প্রতিটিতে ১০ কেজি চালসহ অন্যান্য প্রয়োজনীয় শুকনো খাবার রয়েছে), নগদ ৪ হাজার টাকা, ১০ কেজি চিঁড়া ও ২৭টি কম্বল বিতরণ করেন। সেই সাথে তাদের বসতবাড়ি থেকে দ্রুত পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু করবেন বলে আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।



