বকশীগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Location :

Jamalpur
বিজিবির ভারতীয় মদ উদ্ধার
বিজিবির ভারতীয় মদ উদ্ধার |নয়া দিগন্ত

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ সাতানী পাড়া বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে মোল্লার চর বিওপির বিজিবির অপর একটি দল সীমান্তবর্তী বেহুলার চর এলাকায় অভিযান চালিয়ে আরো ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। উভয় অভিযানেই চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে ১৯ আগস্ট বুধবার আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।