কালিয়ায় বোমা সদৃশবস্তু উদ্ধার

বোমা সদৃশবস্তুটি কে বা কারা রেখে গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
যৌথবাহিনী
যৌথবাহিনী |নয়া দিগন্ত

নড়াইলের কালিয়ায় ব্যাগে ভর্তি একটি বোমা সদৃশবস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর এলাকার ছোট কালিয়ায় সালেহা বেগমের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি পরীক্ষা-নিরিক্ষা চলছে বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী।

তিনি জানান, বোমা সদৃশবস্তুটি কে বা কারা এখানে রেখে গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ব্যাগের ভেতরে বোমা সদৃশবস্তু উদ্ধারের খবর পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যৌথবাহিনী নিরাপত্তাবেষ্টনী দিয়ে জায়গাটি ঘিরে রেখেছে।