মোহনগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে যৌথবাহিনীর টহল

মোহনগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাবের যৌথবাহিনীর সমন্বয়ে সর্বক্ষণ মনিটরিং ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া সমগ্র উপজেলা গোয়েন্দা নজরদারিতে রয়েছে ।

যৌথবাহিনীর টহল
যৌথবাহিনীর টহল |নয়া দিগন্ত

নেত্রকোনা প্রতিনিধি

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মোহনগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাবের যৌথবাহিনীর সমন্বয়ে সর্বক্ষণ মনিটরিং ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া সমগ্র উপজেলা গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় টহল দেন। এছাড়া উপজেলার সাতটি ইউনিয়নেও যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

নির্বাচন পূর্বকালীন সময়ে বা নির্বাচনের দিন কেউ কোনোরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুল ইসলাম হারুন জানান, মোহনগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে যৌথবাহিনী কাজ করে যাচ্ছে।