ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার

কারাগারে পাঠানো তিন শ্রমিককে মুক্তি দেয়া এবং নীলফামারীর এনডিসি নিয়াজ ভুইয়াকে অপসারণের আশ্বাস দিয়েছে প্রশাসন। এর ভিত্তিতে শ্রমিকদের সাথে আলোচনা করে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
কর্মবিরতিতে শ্রমিকদের বিক্ষোভ
কর্মবিরতিতে শ্রমিকদের বিক্ষোভ |নয়া দিগন্ত

দিনাজপুর জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রমিক নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, কারাগারে পাঠানো তিন শ্রমিককে মুক্তি দেয়া এবং নীলফামারীর এনডিসি নিয়াজ ভুইয়াকে অপসারণের আশ্বাস দিয়েছে প্রশাসন। এর ভিত্তিতে শ্রমিকদের সাথে আলোচনা করে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, একইদিন (রোববার) সকাল ৮টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি কর্মসূচির শুরু করেন শ্রমিকরা।

শ্রমিকরা অভিযোগ করেন, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে ট্যাংকলরিতে তেল নিয়ে যাওয়ার সময় একটি লরি যান্ত্রিক সমস্যায় পড়ে। সমস্যা কাটানোর জন্য তারা গাড়ির কেবিন খুলে কাজ করছিল।

এ সময় ঘটনাটি নজরে এলে নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও চালকের সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। সেইসাথে তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।