ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খালেদ মাহমুদকে তার সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়।
ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি বহিষ্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেন।



