নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মমিনপুর বাজারে মেসার্স জমশেদ ট্রেডার্সে পেট্রোলিয়াম জাতীয় পেট্রোল মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল এমরান খান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার মমিনপুর বাজারে মেসার্স জমশেদ ট্রেডার্সের দোকানে তেল মজুদ পাওয়ায়। মেসার্স জমশেদ ট্রেডার্সের মালিক উপজেলার মমিনপুর গ্রামের মো: আরশেদল আলীর ছেলে মো: জমশেদ(৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে নলডাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন, ভোক্তার স্বার্থে এসকল অভিযান অব্যাহত থাকবে।



