জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট শুরু

একেএম ফয়সাল বলেন, ‘খেলাধুলার মধ্য দিয়ে যেমন মেধা বিকাশে সহায়ক হয়। এ আয়োজনের মাধ্যমে তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। এমন আয়োজন বারবার হোক। এমন সুন্দর আয়োজনের জন্য মানবিক ফেনী ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নয়া দিগন্ত

জুলাই ৩৬ স্মরণে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ‘মানবিক ফেনী ফাউন্ডেশন’র আয়োজনে ফেনী সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়। খেলায় ১৬টি দল অংশ নিচ্ছে। ফাইনাল ম্যাচ আগামী ২৯ আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মো: বেলাল হোসেনের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে একেএম ফয়সাল বলেন, ‘খেলাধুলার মধ্য দিয়ে যেমন মেধা বিকাশে সহায়ক হয়। এ আয়োজনের মাধ্যমে তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। এমন আয়োজন বারবার হোক। এমন সুন্দর আয়োজনের জন্য মানবিক ফেনী ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন খন্দকার বলেন, ‘মানবিক ফেনী ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। করোনাকালীন সময় থেকে এ সংগঠন কাজ করে আসছে। এ সংগঠন তখন চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে আসছিল। আগামীতেও এ সংগঠন সামাজিক সংগঠন হিসেবে কাজ করে যাবে।’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তপন কর, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম সোহাগ, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব হায়দার আলী পাটোয়ারী রাসেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, শওকত আলী জুয়েল পাটোয়ারী ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানসহ প্রমুখ।