সাংবাদিক নেতার শ্যালো মেশিন তুলে নিলো দুর্বৃত্তরা

শ্যালো মেশিন তুলে নিয়ে যাওয়ায় তার সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে স্কিমটি ক্ষতির মুখে পড়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
শুধু নলকূপটি রেখে মেশিন তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
শুধু নলকূপটি রেখে মেশিন তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা |ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামানের সেচ কাজে ব্যবহৃত চায়না কোম্পানির একটি শ্যালো মেশিন তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকরী গ্রাম থেকে মেশিনটি তুলে নেয়া হয়।

শওকত জামান জানান, দীর্ঘ ৪০ বছর যাবত তিনি তার নিজ জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচকার্য পরিচালনা করে আসছেন।

শওকত জামান বিএডিসি বগুড়া অঞ্চলের একজন চুক্তিবদ্ধ চাষী। প্রায় দুই যুগ ধরে তিনি ধান আবাদ করে বিএডিসিতে ধানবীজ সরবরাহ করে আসছেন।

শ্যালো মেশিন তুলে নিয়ে যাওয়ায় তার সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে স্কিমটি ক্ষতির মুখে পড়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটি ঘটেছে বলে তাদের ধারণা। কারণ, অর্ধশতাব্দী ধরে এ ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি।