সাতকানিয়ায় ছুরিকাঘাতে জামায়াত কর্মী আহত

আহত গিয়াস উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গারাঙ্গিয়া মাদরাসা এলাকার সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।

Location :

Satkania
সাতকানিয়া সন্ত্রাসী হামলার শিকার জামায়াত কর্মী গিয়াস উদ্দিন
সাতকানিয়া সন্ত্রাসী হামলার শিকার জামায়াত কর্মী গিয়াস উদ্দিন |নয়া দিগন্ত

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ গিয়াস উদ্দিন(৩২) নামের এক জামায়াত কর্মীকে বেধড়ক মারধরের পর ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গারাংগিয়া ভরিয়ারকুল সড়কের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গিয়াস উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গারাঙ্গিয়া মাদরাসা এলাকার সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার বিকালে জামায়াত কর্মী গিয়াস উদ্দিন মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি হতে ভরিয়ারকুল সড়ক দিয়ে হাতিয়ারকুল এলাকার দিকে আসার সময় হঠাৎ ফ্যাসিস্টদের সহযোগী এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহ আলম, মিজান, জোবায়ের নেতৃত্বে তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসী শাহ আলম তার কাছে থাকা ছুরি দিয়ে গিয়াসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় গিয়াসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাঈন জানান, ছুরিকাঘাতে আহত গিয়াস উদ্দিন আমাদের একজন সক্রিয় কর্মী। তিনি সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সক্রিয় ভুমিকা পালন করায় ফ্যাসিস্টদের দোসর সন্ত্রাসী শাহ আলম গং তাকে মারধর ও ছুরিকাঘাত করে। আমরা ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্জুরুল হক জানান, এই বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।