সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১৮

মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার প্রতাপপুর হাজীপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

Location :

Gowainghat

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৮ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আটক ব্যক্তিদের গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার প্রতাপপুর হাজীপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

একটি চক্রের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানব পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। অভিযানে উপজেলার হাজিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে মানব পাচার চক্রের সদস্য আল আমিন আহমেদসহ অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করে প্রতাপপুর বিওপির বিজিবি সদস্যরা। পরে তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।