জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে ।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত |নয়া দিগন্ত

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নে হরিপুর হোসেনিয়া উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে এই ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন ময়মনসিংহ জেলার তারকান্দা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, ‘বৃষ্টির মধ্যে কাজ করার সময় বিদ্যুৎ লাইনের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই যায় এই নির্মাণ শ্রমিক।’