জামালপুরের মাদারগঞ্জ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক রুমানা আক্তার জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
আওয়ামী লীগের নেতাকর্মীরা
আওয়ামী লীগের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক রুমানা আক্তার জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ তিনটি মামলায় ১৯ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের দায়ের করা দু’টি মামলা এবং পুলিশের সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় প্রায় ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়। সোমবার দুপুরে তিন মামলায় ১৯ জন আদালতে আত্মসমর্পণ করেন।

আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। বিরোধিতা উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম প্রমুখ ।