বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনে এনডিসি

এনডিসি প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহমুদুল হাসান।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
বেনাপোল স্থলবন্দরে ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রতিনিধি দল
বেনাপোল স্থলবন্দরে ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রতিনিধি দল |নয়া দিগন্ত

যশোরের বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দল। রোববার (৫ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই পরিদর্শন কার্যক্রম চলে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দলের মেজর জেনারেল মো: মাসুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ জন সদস্য বেনাপোল আইসিপি ও স্থলবন্দর পরিদর্শন করেন।

এনডিসি প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহমুদুল হাসান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ও দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দফতরের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মো: আশরাফুল হক।

পরে এনডিসি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণপূর্বক সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং করেন। ব্রিফিং শেষে দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ’র যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করে।