মোংলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক

আটক ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সাথে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Mongla
মোংলায় কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ আটক বনদস্যু
মোংলায় কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ আটক বনদস্যু |নয়া দিগন্ত

সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ আব্দুল হালিম (৩৬) নামে কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

আটক ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সাথে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে প্রবেশ করবে-এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার দুপুর ১টায় দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।