দোয়ারাবাজার উপজেলায় ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪২.১২%

ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা সমস্যা সৃষ্টির সংবাদ পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
ভোটগ্রহণ কেন্দ্র
ভোটগ্রহণ কেন্দ্র |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলার ৬৬টি কেন্দ্রে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪২.১২%।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশের মতো ওই উপজেলায় সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে যাওয়া শুরু করেন ভোটাররা। তবে এদের বেশিরভাগ নারী ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। উপজেলার নয়টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা যায়। পুরুষ ভোটারদের তুলনায় অনেক কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। এই উপজেলার ৬৬টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯৮৫০৩টি। ৩৯৬টি ভোটকক্ষে দুপুর ২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৪২.১২%। দুপুর ২টার পর তুলনামূলক বেড়েছে পুরুষ ভোটাররা। ধারণা করা হচ্ছে উপজেলা ৫৫-৬০% ভোট কাস্টিং হবে।

এদিকে প্রথমবার ভোট দিতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাদিয়া নামে তরুণ এক ভোটার বলেন, ‘প্রথমবার ভোট দিতে এসে খুবই ভালো লাগছে। ভোট কেন্দ্রে আসতে ও ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহ জানান, ‘ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা সমস্যা সৃষ্টির সংবাদ পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।’