বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প বাস্তবায়ন করতে আরো ৬০০ কোটি টাকা খরচ করতে হবে অথবা এটিকে ভেঙে অপসারণ করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৪ মে) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
শেখ রবিউল আল বলেন, ‘এ প্রকল্প নিয়ে বিশেষজ্ঞ কমিটি দিয়ে পর্যালোচনা চলছে। যেটা জনবান্ধব হবে সেটাই সিদ্ধান্ত হবে।’
গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, শ্রমিক নেতা ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, সড়ক পরিবহন ও সেতু সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ জেলা প্রশাসন, পুলিশসহ সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।



