নেত্রকোনায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নিহতরা হলেন কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত ব্যক্তি মোটরসাইকেলের চালক। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Netrokona

নেত্রকোনার কলমাকান্দায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত ব্যক্তি মোটরসাইকেলের চালক। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে রহিমপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি সাথে রাস্তার পাশের একটি তালগাছের ধাক্কা লাগে। এতে নিরব ও সোহান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সাথে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। আহত চালক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।