নোয়াখালীতে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত
নোয়াখালীতে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত |নয়া দিগন্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছেন। সোমবার (১৬ মার্চ) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট-দুধমুখা সড়কের মীরের পুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপরে কোম্পানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে ও ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র ওসমান গনি। নিজ বাড়ি থেকে ফেনী যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে তারা দুই ভাই বের হন। কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট-দুধমুখা সড়কের মীরের পুল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা কাভার্ডভ্যাসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘ঘটনার পর পরই। খবর পেয়ে কাভার্ডভ্যান জব্দ করে চালকসহ থানায় নিয়ে আসা হয়। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’