শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যুবক ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার যুবসমাজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট ব্যাট ও বলসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো: শাহ আলম বলেন, ‘তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়ন শাখার নায়েবে আমির মাওলানা মনির হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন শাখার নায়েবে আমির আহসান হাবিব পাটওয়ারী, জামায়াত নেতা শাখাওয়াত হোসেন প্রমুখ।



