রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে সেতু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাজবাড়ীর ম্যাপ
রাজবাড়ীর ম্যাপ |ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখেরপাড়া এলাকার বাসিন্দা এবং গোয়ালন্দ বাজারের সেতু জুয়েলার্সের মালিক কমল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে সেতু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

নিহতের শ্বশুর ও গোয়ালন্দের দৌলতদিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।