ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের পরিবারকে জামায়াতের আর্থিক সহযোগিতা

‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদদের পরিবারের জন্য ঈদ শুভেচ্ছা প্রদান করা হলো। ভবিষ্যতেও আমরা শহীদ পরিবারের পাশে সব সময় থাকব, ইনশাআল্লাহ।’

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
জুলাই শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান
জুলাই শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান |নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া চারজনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

শুক্রবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে শহীদ পরিবারগুলোর মাঝে এ অর্থ প্রদান করা হয়।

শহীদ শাহান পারভেজের মা, শহীদ রায়হানুল হাসানের বাবা, শহীদ রাকিবুল হাসানের বাবা এবং শহীদ আল মামুনের স্ত্রীর হাতে ১০ হাজার করে নগদ অর্থ তুলে দেন জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী, জেলা তারবিয়ত সেক্রেটারি মাওলানা সোলায়মান হোসেন।

এ সময় আরো উপস্থিত বাংলাদেশ মসজিদ মিশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, ঠাকুরগাঁও শহর শাখা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আ ন ম আব্দুল হাকিম জিহাদী প্রমুখ।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ‘জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার-ফ্যাসিস্টের কবল থেকে মুক্তি পেয়েছি। তাদের এ অবদান জাতি আজীবন মনে রাখবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদদের পরিবারের জন্য ঈদ শুভেচ্ছা প্রদান করা হলো। ভবিষ্যতেও আমরা শহীদ পরিবারের পাশে সব সময় থাকব, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত ২০২৪-এর ৫ আগস্ট ঠাকুরগাঁও শহরের রোড বাজার এলাকায় স্বৈরাচার হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনরত শাহান পারভেজ, রায়হানুল হাসান, রাকিবুল হাসান ও আল মামুনকে একটি ঘরে আবদ্ধ করে আগুন লাগিয়ে দেন আওয়ামী লীগের সদস্যরা। এতে দগ্ধ হয়ে মারা যান ওই চারজন।