লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৮৬ জন পেলেন ২ কোটি ৮৬ লাখ টাকা।
সোমবার (২৫ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা: মো: আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসার জন্য সরকার বদ্ধপরিকর।



