চট্টগ্রামের কর্ণফুলীতে এতিম হাফেজদের নিয়ে দুরন্ত দুর্বারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১মার্চ) সন্ধ্যায় খোয়াজনগর স্বর্ণালী কনভেশনে হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী আব্বাস বলেন, আল্লাহ তায়ালা রমজান মাসে কুরআন নাযিল করে এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসে কুরআনে হাফেজদের নিয়ে দুরন্ত দুর্বার’র ইফতার মাহফিল একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। রমজান মাস সাওম সাধনার মাস। এ মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে- রহমত, মাগফেরাত ও নাজাত। তিনি দলমত নির্বিশেষে উপস্থিত সকলকে সামাজিক সংগঠনের হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুরন্ত দুর্বারের কার্যকরী পরিষদের সভাপতি লায়ন রমজান আলী রমু । সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ সিরাজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুরন্ত দুর্বারের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, মির্জা বাহার, এম. এ সালাম, মির্জা ইসমাইল, আলাউদ্দিন শিমুল, মুক্ত বিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা সেলিম খাঁন, জললি আহমেদ, মুছা সিকদার, প্রত্যাশা ক্লাবের সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম, মুক্ত বিহঙ্গ ক্লাবের সভাপতি আরিয়ান দিদার, নবীণ সংঘের সভাপতি আনোয়ার করিম ও সাধারণ সম্পাদক দেলোয়ার, আবদুস ছাত্তার, ওমর ফারুক রানা, রাকিব উদ্দিন, জয়নাল আবেদীন, আশরাফ আলী মুন্না, আরিফুল ইসলাম রুবেল, আবদুর রহমান, হাফেজ মাসুদ, আলী আকবর, মনছুর আলম মুরাদ, আল আমিন মুন্না, ইমরান হোসেন তারা, সিফাত, আরিফুল ইসলাম, আবিদ, সালাউদ্দিন মুন্না প্রমুখ।



