মুহাম্মদ ফখরুল

সবার জন্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ জামায়াতের লক্ষ্য

‘নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। দেশ ও জাতির যেকোনো দুর্যোগে জামায়াত সবার আগে আর্তমানবতার কল্যাণে পাশে দাঁড়ায়। একজন মানুষ ক্ষতিগ্রস্ত হলে সামর্থবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো
সিলেটে আগুনে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে জামায়াত
সিলেটে আগুনে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে জামায়াত |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত সহযোগিতার ক্ষেত্রে ধর্ম বিবেচনা করে না। কারণ জামায়াতের মূল লক্ষ্য ধর্ম-বর্ণ নির্বিশেষ মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা।

তিনি বলেন, ‘দেশে বসবাসরত সকলের বড় পরিচয় আমরা বাংলাদেশী। নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। দেশ ও জাতির যেকোনো দুর্যোগে জামায়াত সবার আগে আর্তমানবতার কল্যাণে পাশে দাঁড়ায়। একজন মানুষ ক্ষতিগ্রস্ত হলে সামর্থবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।’

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দক্ষিণ সুরমায় আগুনে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারকে নগদ আর্থিক অনুদান দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

জানা যায়, সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাউয়ার রায়ের গ্রামে আগুনে ক্ষতিগ্রস্থ বাকুল কর, জিতেন্দ্র কর ও দয়াল করের পরিবারকে সমবেদনা জানান মুহাম্মদ ফখরুল। পাশাপাশি তাদেরকে নতুন ঘর নির্মাণের জন্য দ্রুততম সময়ের মধ্যে ঢেউটিন দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা শাহ আবুল কালাম আজাদ, মো: সোহেল রানা, আজিজুল আম্বিয়া তারেক, রায়ের গ্রাম জামে মসজিদের মোতওয়াল্লী মো: রফিকুল ইসলাম, রায়ের গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মো: আশরাফ আলী, মো: আজম আলী, মো: আকরম আলী, রায়ের গ্রামের হিন্দু সোসাইটির সভাপতি শ্যামল দেব নাথ, সাবেক সভাপতি অরিন্দম দাস হাবলু, বীরেন্দ কুমার কর (বিশু), রতিষ মালাকার, বকুল মালাকার, সুমন রায়, নৃপেন কর, উত্তম মালাকার, গোপাল মালাকার, দেবল রায়, বাকুল কর, জিতেন্দ্র কর, দয়াল কর, মুজাহিদুল ইসলাম ও জমির হোসেন প্রমুখ।