বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘আইনজীবীদের শুধু টাকা-রুজিকে প্রাধান্য দিলে চলবে না। আইন ও বিচার সম্পর্কে গভীর জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে একজন ভালো আইনজীবী হিসেবে গড়ে তুলতে পারলে দেশের আইন অঙ্গন সমৃদ্ধ হবে।’
বুধবার (৬ মে) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শিশির মনির বলেন, ‘যে আইনজীবী যত ভালো আইন জানবে, বিচারকগণ তাকে শুধু প্রাধান্য দিবে না বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। ন্যায়বিচার নিশ্চিতের জন্য আইনজীবীদেরকে আইন সম্পর্কে জানা জরুরি।’
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট ও দেশের সর্বোচ্চ কোর্টে সিলেটের আইনজীবীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।’
বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও অ্যাডিশনাল পিপি মো: আলীম উদ্দীনের সভাপতিত্বে এবং ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালিক ও সহ-সম্পাদক দেলোয়ার হোসেন শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের, জেলা বারের সিনিয়র আইনজীবী মো: আব্দুর রকীব।
মো: আব্দুল গফ্ফারের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম-সম্পাদক জামিল আহমদ রাজু, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম পাঠান, সেলিম মো: আলী আসগর, জেলা আইনজীবী সমিতির সমাজবিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদীকা সোনিয়া জেরিন, মাসহুদ আহমদ মহসিন, নাজমুল হুদা, আবুল ফজল চৌধুরী।
নবীন আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহজাহান মিয়া ও মনিরা আফরিন বন্যা। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মো: আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক মো: রবিউল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, জেলা কর আইনজীবী সমিতির সমাজসেবা সম্পাদক আবজল মিয়া তালুকদার। নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম-সম্পাদক মো: আজীম উদ্দীন ও মো: সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: রেদোয়ানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. নূরুল ইসলাম বাবুল, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারি মো: আব্দুর রব, মোহাম্মদ ইলেয়াছ, সিরাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম সোহাগ, মিসবাহ উদ্দীন, বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, ইয়াসিন খান, রফিক আহমদ চৌধুরী, আব্দুস শহীদ, সোহেল মিয়া, মকসুদ আহমদ, আব্দুল হাফিজ, রহমত আলী, এস এম মুবিনুল হক শাহীন, মুমিনুজ্জামান, আব্দুল আহাদ সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।



