বান্দরবানে সার ব্যবসায়ীদের মানববন্ধন

মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে  বান্দরবানে সার ব্যবসায়ীদের মানববন্ধন
খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে বান্দরবানে সার ব্যবসায়ীদের মানববন্ধন |নয়া দিগন্ত

খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং ‘সার সংক্রান্ত নীতিমালা-২০২৫’ সংশোধনের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বান্দরবান জেলা কমিটির উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশিত নীতিমালায় দেখা গেছে—দেশজুড়ে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং পৃথকভাবে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা রাখার সুযোগ থাকছে না। নীতিমালা অনুযায়ী, ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে বিদ্যমান কার্ডধারীদের সব দায়-দেনা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

বক্তারা আরো বলেন, এ সিদ্ধান্তে তারা মারাত্মকভাবে হতাশ। দীর্ঘদিন ধরে জীবিকা হিসেবে পরিচালিত খুচরা সার বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে গেলে পরিবার-পরিজন নিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

তারা দাবি করেন, দেশে প্রায় ৪৪ হাজার সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা ও প্রায় ৫ কোটি কৃষকের স্বার্থ রক্ষায় নীতিমালার সংশোধন জরুরি। দ্রুত সমস্যার সমাধান না হলে খুচরা সার বিক্রেতাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে বলেও তারা সতর্ক করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ রাজীব দাশ, মিন্টু মারমা, উসাইনু মারমাসহ অন্যান্য নেতারা।

মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।