ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সোনাগাজী-দাগনভুইয়া থেকে সকল সামাজিক অপরাধকে নির্মূল করব বলে ঘোষণা দিয়েছেন ফেনী-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের ১১ দলীয় জোট প্রার্থী ইসালামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সোনাগাজীর নবাবপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আমাদেরকে হুমকি দিয়ে, ব্যানার পোস্টার ছিড়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। জনগণের ভোট পাওয়া নিয়ে যাদের সংশয় রয়েছে, তারাই মানুষকে হুমকি দেয়।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মাহবুব মিল্লাত, ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহীম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ কালচারাল অ্যাকাডেমির সেক্রেটারি ইব্রাহীম বাহারি, চাকসুর নির্বাচিত দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।



