ঝিনাইদহে মহান মে দিবস উপলক্ষে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্মের নিশ্চয়তাসহ মজুরি বৃদ্ধির লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সভাপতি শামসুজ্জামান লাকী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দার।



