কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ

‘গত ১৭ বছরে আমাদের তরুণদের একটা অংশকে বিপথে নিয়ে গেছে আওয়ামী লীগ। গ্রামে গঞ্জেও মাদকের সয়লাভ করেছে। তরুণদের বাঁচাতে মাদক দূর করতে হবে।’

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ |নয়া দিগন্ত

গত ১৭ বছরে আমাদের তরুণদের একটা অংশকে বিপথে নিয়ে গেছে আওয়ামী লীগ। গ্রামে গঞ্জেও মাদকের সয়লাভ করেছে। তরুণদের বাঁচাতে মাদক দূর করতে হবে। অনেক শিক্ষিত তরুণরা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কুঠির শিল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কুমিল্লা-৩ মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরের পূর্বধৈইর পশ্চিমের নবীয়াবাদ, খৈয়াখালী, হাটাস ও পূর্বধৈইর পূর্বের হিরাপুর, কুরবানপুর, টনকী ইউনিয়নের বাইরা কেন্দ্র আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে অবহেলিত নারীদের অধিকার ফিরিয়ে দেয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান মহিলাদের সম্মানার্থে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ডের পরিকল্পনা রেখেছেন।

আওয়ামী লীগ আমার প্রতি জুলুম করেছে আর আমার আল্লাহ সকল জুলুম নির্যাতন থেকে উদ্ধার করে আমাকে সম্মানের সাথে দেশে নিয়ে এসেছে।

এই মুরাদনগরের মানুষের কাছে আমি চিরঋণী। ঢাকায় গিয়ে আমাকে রিসিভ করেছে। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আগের তুলনায় সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করে আবারো আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সাথে হাত মেলাতে রাস্তার দুধারে উৎসুক জনতার ঢল নামে। পথসভাগুলো রুপ নেয় জনসভায়। দাদাভাই আর ধানের শীষ স্লোগানে মুখরিত কায়কোবাদের নির্বাচনী সভায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।

বিভিন্ন ইউনিয়নের পৃথক পৃথক পথ সভায় উপস্থিত ছিলেন- মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা। উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।