সুন্দরগঞ্জে কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান তুলির সাথে কথা হলে তিনি জানান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

Location :

Sundarganj
কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি ও গাছ ক্ষতিগ্রস্ত
কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি ও গাছ ক্ষতিগ্রস্ত |নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকা ও পৌর শহরে গাছপালা, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সামনের গাছ ভেঙে যায় এবং বিদ্যুতের লাইনের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০ বছরের পুরোনো একটি বটগাছ উপড়ে পড়ে বিদ্যালয়ের অফিস কক্ষসহ চারটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তীব্র ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাহিরগোলা মোড় থেকে বাইপাস পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে গাছ বৈদ্যুতিক খুঁটির উপর ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে জনজীবনে ভয়াবহ ভোগান্তির সৃষ্টি হয়েছে। এছাড়া ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ে উপজেলার বিভিন্ন জায়গায় ধান ও ভুট্টা নষ্ট হয়ে যায় এবং রাস্তায় গাছ পড়ে জনদূভোগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ না থাকা ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। উপজেলায় এখন ভয়াবহ ভোগান্তিতে জনগণ দিনাতিপাত করছে। বিভিন্ন এলাকার রাস্তার উপর বড় গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঝড়ে সুন্দরগঞ্জ পৌরসভায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একাধিক স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এখন পর্যন্ত উপজেলার মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান তুলির সাথে কথা হলে তিনি জানান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।