ভালুকার এমপি ফখর উদ্দিন বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ

শনিবার (১৮ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ওই নোটিশ দেয়া হয়।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু |ফাইল ছবি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শনিবার (১৮ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ওই নোটিশ দেয়া হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ওই কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন।

নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। পরে কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ২৪ অক্টোবর ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়। তবে, তিনি ও তার ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে আবারো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানান অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ উঠে। ফলে, ওইসব অভিযোগের ভিত্তিতে নোটিশে তাকে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, ৪৮ ঘণ্টার মধ্যে তার যথাযথ কারণ দর্শিয়ে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়।