ভরণপোষণের দায়িত্ব না নেয়ায় মায়ের মামলায় কারাগারে ছেলে

মৈজ্জতেরনেছা ভরণপোষণের দায়িত্ব না নেয়ায় তার ছোট ছেলে আহম্মদ উল্যাহ প্রকাশ খোকনকে প্রধান আসামি ও তার স্ত্রী নার্গিস আক্তারকে দ্বিতীয় আসামি করে একটি মামলা দায়ের করে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
আহম্মদ উল্যাহ
আহম্মদ উল্যাহ |সংগৃহীত

ফেনীতে দাগনভূঞা উপজেলার রাজাপুরে ভরণপোষণের দায়িত্ব না নেয়ায় মায়ের করা মামলায় ছেলে আহম্মদ উল্যাহ প্রকাশ খোকন (৫০) নামে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আহম্মদ উল্যাহ মামলার বাদি মৈজ্জতেরনেছার (৭৫) ছোট ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ জুন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে রাজাপুর ইউনিয়নের বাতশিরি নজির আহম্মদের বাড়ির মৃত নজির আহম্মদের স্ত্রী মৈজ্জতেরনেছা ভরণপোষণের দায়িত্ব না নেয়ায় তার ছোট ছেলে আহম্মদ উল্যাহ প্রকাশ খোকনকে প্রধান আসামি ও তার স্ত্রী নার্গিস আক্তারকে দ্বিতীয় আসামি করে একটি মামলা দায়ের করে।

আসামি আহম্মদ উল্যাহ প্রকাশ খোকন প্রাপ্ত সম্পত্তি এককভাবে নিজের নামে লিখে দেয়ার জন্য চাপ দিয়ে তার মা মৈজ্জতেরনেছাকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছে বলে মামলায় উল্লেখ করা হয়। সম্পত্তি লিখে না দেয়ায় মায়ের ওপর মানসিকভাবে চাপ প্রয়োগ করার পাশাপাশি দীর্ঘ ১০ থেকে ১২ বছর ভরণপোষণ দায়িত্ব পালন করেনি ছেলে আহম্মদ উল্ল্যাহ। নিজ মাকে স্ত্রীসহ অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করতেন বলেও মামলায় উল্লেখ করা হয়। এছাড়া সর্বশেষ মৈজ্জতেরনেছার উপর হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করলে গত ২ জুলাই রাতে তাকে গ্রেফতার করা হয়।

আহম্মদ উল্যাহকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম।