উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে জামায়াত এমপি’র হুইলচেয়ার প্রদান

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী রোগীদের চলাচল সহজ করতে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে জামায়াত এমপি’র হুইলচেয়ার প্রদান
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে জামায়াত এমপি’র হুইলচেয়ার প্রদান |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী রোগীদের চলাচল সহজ করতে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো: মাহবুবুল আলম সালেহী নিজস্ব তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় জরুরি বিভাগ থেকে বিভিন্ন ওয়ার্ডে রোগী পরিবহনের সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিনটি হুইলচেয়ার হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: হারুন অর রশিদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সংসদ সদস্য বলেন, ‘সমাজের অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। রোগীদের কষ্ট লাঘবে এবং তাদের সেবায় প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।