মিরসরাইয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
মিরসরাইয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী সরকারটোলা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: আশরাফ উদ্দিন জানান, মিরসরাই থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপির নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও এলাকা পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে সারা দেশে ২৫ থেকে ৫০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছেন। চলতি বর্ষা মৌসুমে আমাদের এ কার্যক্রম উপজেলাব্যাপী সম্প্রসারণ করা হবে।

এতে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।