জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মির্জাপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো: আকাশ বাবু উজ্জলকে আহবায়ক এবং অ্যাডভোকেট মো: লিটন হোসেনকে সদস্য সচিব করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১১ মে) রাতে জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাসুদর রহমান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।
কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেন জানান, ‘এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করে কাউন্সিলের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।’
এদিকে এনসিপির নতুন কমিটিকে স্বাগতম জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইয়াহইয়া খান মারুফ ও সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা।



