সিলেটে দাঁড়িপাল্লার সমর্থনে প্রবাসীদের গণসংযোগ

দাঁড়িপাল্লার সমর্থনে সিলেটবাসী ঐক্যবদ্ধ : মাওলানা হাবিবুর রহমান

এদিন সকালে সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে কল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। এ সময় একটি প্রচারমিছিলও বের করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটবাসী সন্ত্রাস, চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ১১ দলীয় জোটকে জয়যুক্ত করবেন।

রোববার দুপুরে গণসংযোগ শেষে নগরীর বন্দরবাজারে প্রচারমিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দাঁড়িপাল্লার প্রবাসী সমর্থক ব্যানারে গণসংযোগ ও প্রচারমিছিল নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা-জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে বন্দরবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এ সময় মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আমার এক বন্ধু তিনি খুব ভালো মানুষ। তারা বলছেন আমরা নাকি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের ধমক দিচ্ছি। আমি আমার অমুসলিম ভাইবোনদের নিয়ে সিলেটে প্রায় ৪০টি মিটিং করেছি। তারা আমাকে দেখে নিয়েছেন, তারা জামায়াতকে চান। দাঁড়িপাল্লায় ভোট দিতে চান। আর তারা তাদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছেন আর সংবাদ সম্মেলন করে বলছেন জামায়াত নাকি হুমকি দেয়। কতবড় নোংরা বিষয়। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছু নাই। আমরা কেহ পাকিস্তানপন্থী নয়, আমরা কেহ ভারতপন্থী নয়, আমরা সবাই বাংলাদেশপন্থী। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ আমরা সবাই বাংলাদেশী। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য মানবিক সিলেট তথা মানবিক বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই ক্ষান্ত থাকেননি, তারা দেশের সকল দুর্যোগ-দুর্ভোগে মানুষের পাশে থাকেন। বিগত জুলাই যুদ্ধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা অনেকে জেলও খেটেছেন। এই প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোট দিতে পারছেন। জামায়াত এই দাবি তুলেছিল। তখন একপক্ষ এর বিরোধিতা করেছিল। জামায়াত সবসময় প্রবাসীদের পাশে ছিল, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ। বিজয়ী হলে ওসমানী বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে। ইমিগ্রেশনে প্রবাসী হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। প্রবাসীরা এবার দাঁড়িপাল্লার সমর্থনে দেশে এসেছেন। আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, দুর্নীতি, ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ দিন।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউকে প্রবাসী ও সাবেক সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি আব্দুল করিম জলিল, ফিলিপাইন প্রবাসী ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু, যুক্তরাজ্য প্রবাসী ও মদনমোহন কলেজ শিবিরের সাবেক সেক্রেটারি আখতার হোসেন রাজু, ফিনল্যান্ড প্রবাসী ও মদনমোহন কলেজ শিবিরের সাবেক সভাপতি ইউসুফ বিন নুর চৌধুরী সানি, ফ্রান্স প্রবাসী ও সাবেক সভাপতি আতিকুর রহমান, ইউকে প্রবাসী ক্রীড়ামোদী মোকাম্মেল হক সোহাগ, ইউকে প্রবাসী আব্দুল মোহিত, কানাডা প্রবাসী সামিন, আমেরিকা প্রবাসী জুনেদ, আমেরিকা প্রবাসী আব্দুল্লাহিল ওয়াহিদ ও দক্ষিণ সুরমার প্রবাসী নেতা হেলাল উদ্দিন।

এদিন সকালে সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে কল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। এ সময় একটি প্রচারমিছিলও বের করা হয়।