লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া পৌরসভা মহিলা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলাম লোহাগড়া পৌর শাখার সভাপতি মো: ইকরামুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি ও নড়াইল জেলা জামাতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নড়াইল জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলার কর্মপরিষদ সদস্য ও উপজেলার সাবেক আমির মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য মো: এমদাদুল হক এমদাদ, লোহাগড়া উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মো: ইমরান হোসেনসহ প্রমুখ।



