মাদারীপুর সদর উপজেলায় বাবার সাথে গোসল করতে নেমে ইসমাইল হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার সংলগ্ন কুমার নদে এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন স্থানীয় শিরখাড়া ইউনিয়নের হামিদুল ইসলাম শিকদারের ছেলে।
সূত্রে জানা গেছে, প্রচন্ড গরমের কারণে ইসমাইলের বাবা হামিদুল শিকদার বিকেলে নদীতে গোসল করতে যান। ওই সময় ছেলেকেও গোসল করতে নিয়ে যান।
এ ঘটনা বিষয়ে মাদারীপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এম এইচ জুয়েল বলেন, ‘আমরা বুধবার বিকেলে একদল ডুবুরির সাহায্যে ইসমাঈল হোসেনকে উদ্ধারের জন্য একটানা তিন ঘণ্টা কার্যক্রম চালিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করতে পারিনি। বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার তৎপরতা শুরু করি। কিন্তু দীর্ঘ আড়াই ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে শিশুটির লাশ পাইনি। পরে আমাদের কার্যক্রম বন্ধ করে দেই।



