ঢাবির হলে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা : ছাত্রদল সভাপতি

সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গণমাধ্যমের সাথে কথা বলছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
গণমাধ্যমের সাথে কথা বলছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এখনো সক্রিয় রয়েছে। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।’

সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।’

রাকিব বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।’

ছাত্রদল সভাপতি আরো বলেন, ‘শিক্ষার্থীরা এখনো গেস্টরুম, গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতির পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।’

দীর্ঘ ২১ বছর পর সোমবার সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন।

এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম।