বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে গালিব ইবনে শহিদ।
সে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী ও ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরদী সংবাদদাতা শহীদুল্লাহ খান এবং ঈশ্বরদীর মাজদিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক লিপিয়ারা খাতুন দম্পতির সন্তান।
কৃতিত্বপূর্ণ ফলাফলে গালিব ইবনে শহিদের পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা বেশ আনন্দিত। তার এ সাফল্যে সবাই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় গালিব ইবনে শহিদ। এজন্য সে সকলের কাছে দোয়া কামনা করেছে।



