টাঙ্গাইলে প্রথমবারের মতো জনসভায় যোগ দেবেন তারেক রহমান

তিন দিনের উত্তরাঞ্চল সফর শেষে শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তিনি বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান |ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলে আসবেন। এদিন বিকেলে তিনি টাঙ্গাইল শহর বাইপাসের দরুন চরজানা এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কোনো রাজনৈতিক জনসভা হিসেবে এটিই তার প্রথম টাঙ্গাইল সফর।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, তিন দিনের উত্তরাঞ্চল সফর শেষে শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তিনি বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। জনসভায় জেলার আটটি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

তিনি আরো জানান, তারেক রহমানের আগমনে জেলা শহরসহ আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মহাসড়কের পাশে বিশাল জায়গাজুড়ে সাজানো হচ্ছে মাঠ ও মঞ্চ। দলের প্রধানকে বরণ করে নিতে আমরা প্রস্তুত। দলীয় নেতৃবৃন্দ প্রতিনিয়তই জনসভাস্থল পরিদর্শন করছেন।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দ বইছে। নেতাকর্মীরা তারেক রহমানকে দেখার অপেক্ষায় আছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন বলেন, তিনি রাজনৈতিক অনুষ্ঠানে আসবেন। গতানুগতিকভাবেই আইনশৃঙ্খলা রক্ষায় আমরা প্রস্তুত।