নলছিটিতে চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ কারাগারে ২

‎ঝালকাঠির নলছিটিতে চাঁদাবাজির মামলায় দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আবুল বাশার সিকদার ও তার চাচাতো ভাই মো: রাকিব সিকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
নলছিটিতে চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ কারাগারে ২
নলছিটিতে চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ কারাগারে ২ |নয়া দিগন্ত

‎ঝালকাঠির নলছিটিতে চাঁদাবাজির মামলায় দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আবুল বাশার সিকদার ও তার চাচাতো ভাই মো: রাকিব সিকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জামিন প্রার্থনা করে আদালতের হাজির হলে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির নলছিটি আমলী আদালতের জিআরও মো: এনামুল হক।

‎কারাগারে যাওয়া আবুল বাশার সিকদার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মো: নেছাহার সিকদারের ছেলে ও মো: রাকিব সিকদার একই গ্রামের আমির আলি সিকদারের ছেলে।

‎মামলার বরাদ দিয়ে জিআরও মো: এনামুল হক জানান, নলছিটির তিমিরকাঠি গ্রামের ব্যবসায়ী সুমন খন্দকার সোহেলের কাছে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি চাঁদা দিতে না চাইলে ২০২৫ সালের ৯ অক্টোবর ব্যবসায়ী সুমন খন্দকার, তার ভাই বাহারুল খন্দকার ও আকিব বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে আসামিরা।

এ ঘটনায় সুমন খন্দকার সোহেল বাদী হয়ে নলছিটি থানায় ২০২৫ সালের ১৬ অক্টোবর মামলা করেন।

পরে তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই করুন বিশ্বাস।

পরবর্তীতে বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠায়।