বেনাপোলে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করেন বেনাপোল বিজিবি সদস্যরা।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
বিজিবির অভিযানে জব্দ ভারতীয় মাদক
বিজিবির অভিযানে জব্দ ভারতীয় মাদক |নয়া দিগন্ত

বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করেন বেনাপোল বিজিবি সদস্যরা।

আটক ট্রাকচালক আনার গাজী ভারতের উত্তর ২৪ গরগনার বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতীয় ট্রাকে মাদকের একটি চালান প্রবেশ করেছে। পরে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশী করে চালকের সিটের নিচ থেকে ১৬০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে টহল ও তল্লাশি কার্যক্রম আরো জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।