গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলার আমির আব্দুর রব হাসেমী, নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, এনসিপির জেলা সদস্য সচিব সবুজ তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিস শ্রমিক বিভাগের সভাপতি ডা: মো: আলাউদ্দিনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



