শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক ২

রোববার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Location :

Shaistagonj

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় রাখা ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো: আরব আলী (২৫) ও সরোয়ার মিয়া (৫৫)। তাদের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

র‌্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে ওই মামলায় আটক ব্যক্তিদের গ্রেফতার দেখিয়ে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।