ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (২০ জুলাই) বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
কলেজের প্রশাসনিক ভবনের সামনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মিডিয়াবিষয়ক সম্পাদক হাফেজ মোজহেরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি এনামুল হক, কলেজ সভাপতি শহীদুল ইসলাম ও সেক্রেটারি তৌহিদুল ইসলাম মামুন।
মোজাহেরুল ইসলাম বলেন, বর্তমান বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বৃক্ষনিধন। আমরা যে হারে বৃক্ষনিধন করছি, এতে আমাদের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে বৃক্ষ রয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এজন্য আমরা সারাদেশের মতো এখানেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।



