পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিগ্যাল অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস ডি এই খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ ডি এই খামারবাড়ি পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক হারুন আর রশিদ। এছাড়াও মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কে এম হুমায়ুন কবীরসহ বিএনপি নেতা ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কামরুন্নেসা সুমি জানান, পর্যায়ক্রমে তিন হাজার ৫০০ কৃষকদের মাঝে পাঁচ কেজি ধানের বীজ, ১০ কেজি ড্যাব স্যার, ১০ কেজি এম ও পি সার প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকদের মাঝে বিতরণ করা হবে।



