নীলফামারীর রামগঞ্জ বিএম কলেজে আগুন, সনদপত্র পুড়ে ছাই

আগুনে শিক্ষক, লাইব্রেরি ও অফিস রুমের ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই
আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই |নয়া দিগন্ত

নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে আগুনে সনদপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে শিক্ষক, লাইব্রেরি ও অফিস রুমের ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ দেওয়ান গোলাম রাব্বানী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই অফিসের আলমারিতে রাখা শিক্ষার্থীদের বিভিন্ন সনদপত্র, উপবৃত্তির কাগজপত্র ও কলেজের অতি গুরুত্বপূর্ণ ফাইলপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

গভীর রাতে আগুনের ঘটনাটি রহস্যের সৃষ্টি করেছে বলেও জানান তিনি।