রূপগঞ্জ বাজারে রমজানের প্রথম দিনেই ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানে ফিরোজ ফল ভান্ডার, আলম ফল ভান্ডার ও আমির হামজা সবজি ভান্ডারকে জরিমানা করা হয়েছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

নড়াইলের রূপগঞ্জ বাজারে রমজানের প্রথম দিনেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অপরাধে তিনজন ফল ও সবজি ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফিরোজ ফল ভান্ডারকে পাঁচ হাজার, আলম ফল ভান্ডারকে এক হাজার এবং আমির হামজা সবজি ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।